Saturday 10 October, 2026
For Advertisement
সামরিক আইন জারির শঙ্কায় দেশ ছাড়ছে রুশ নাগরিকরা
5 March, 2022 7:09:48
রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ দমনে শীঘ্রই মার্শাল ল বা সামরিক আইন জারি করতে পারে প্রেসিডেন্ট পুতিন। এ আশঙ্কায় ফিনল্যান্ডের সীমান্ত দিয়ে দেশ ছাড়ছে বহু রুশ নাগরিক।সামরিক আইন জারি করলে গ্রেপ্তারের শঙ্কা থেকেই তারা ফিনল্যান্ডে পালিয়ে যাচ্ছে।
বিবিসি জানিয়েছে, ইউরোপের বিভিন্ন দেশ আকাশপথে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।এ কারণে নাগরিকরা গাড়ি বা ট্রেনে দেশছাড়ার চেষ্টা করছে।
রাশিয়ার এক নাগরিক বিবিসিকে বলেন,রাশিয়ার অধিকাংশ নাগরিক ইউক্রেনে যুদ্ধ চায় না। কারণ সেখানে তাদের বহু আত্মীয়-স্বজন বাস করে।জেলে যাওয়ার ভয়ে সবাই বিক্ষোভে অংশগ্রহণের সাহস পাচ্ছে না।
রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে ছয় হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।দেশটির তদন্ত কমিটি সতর্ক করে বলেছে, যে কোনো ধরনের যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অবৈধ।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore