Sunday 11 October, 2026

For Advertisement

পরমাণু সন্ত্রাস চালাচ্ছে রাশিয়া: জেলেনস্কি

4 March, 2022 10:44:43

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া এখন পরমাণু সন্ত্রাস চালাচ্ছে।’

আজ শুক্রবার এক ভিডিও বার্তায় এ কথা বলেন জেলেনস্কি। ‘রাশিয়া চেরনোবিল বিপর্যয়ের পুনরাবৃত্তি চায়’ বলেও অভিযোগ করেছেন তিনি। খবর এএফপির।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, ‘রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়নি। আমাদের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম। মানবতার ইতিহাসেও প্রথম। সন্ত্রাসী দেশ রাশিয়া এখন পরমাণু সন্ত্রাস চালাচ্ছে।’

শুক্রবার ভোরে রুশ বাহিনীর হামলায় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগে।

‘ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারদিক দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী।’ বলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, হামলার কারণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লেগেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী টুইটে বলেন, ‘রাশিয়াকে অনতিবিলম্বে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নিতে হবে। অগ্নিনির্বাপক বাহিনীকে কাজের অনুমতি দিতে হবে। নিরাপত্তাবলয় গড়ে তুলতে হবে।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore