For Advertisement
ট্রাম্পের অভিবাসননীতিতে ফিরছেন বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতি পুনর্বহালের সিদ্ধান্ত নিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। শুরু থেকেই ওই নীতির বিরুদ্ধে থাকলেও সাবেকের পথেই হাটছেন বাইডেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নীতি থেকে সরে আসতে আদালতে উপস্থিত হন বাইডেন। কিন্তু আদালত বাইডেনের আবেদন বাতিল করে ওই নীতি পুনবর্হালের নির্দেশ দেন। আগামী ৬ ডিসেম্বর বা এর কাছাকাছি সময়ে ট্রাম্পের অভিবাসননীতি পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের কর্মকর্তারা।
অভিবাসী ঢল থামানোর নাম করে অভিবাসী সুরক্ষা চুক্তি-এমপিপি নামে নীতি চালু করেছিলেন ট্রাম্প। সরকারি নাম এমপিপি হলেও ওটাকে রিমেইন ইন মেক্সিকো বা ‘মেক্সিকোয় থাকো’ কর্মসূচি হিসেবে আখ্যা দিতেন তিনি।
ওই নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়াধীন অবস্থায় থাকলে তাদের মেক্সিকোতেই অবস্থান করতে হবে। মূলত যুক্তরাষ্ট্রে অভিবাসীদের প্রবেশ সীমিত করতেই এই কার্যক্রম হাতে নিয়েছিলেন ট্রাম্প। সেই সময়ে ওই নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া মধ্য যুক্তরাষ্ট্রের লাখ লাখ ব্যক্তিকে মেক্সিকোয় পাঠিয়ে দেওয়া হয়। শুরু থেকেই এই কর্মসূচির বিরুদ্ধে সোচ্চার ছিলেন বাইডেন ও মানবাধিকারকর্মীরা।
নির্বাচনী প্রচারে এই এমপিপি নীতিকে অমানবিক আখ্যা দিয়ে তা বাতিলের ঘোষণা দিয়েছিলেন এই ডেমোক্র্যাট নেতা। প্রেসিডেন্ট হওয়ার পরপরই কর্মসূচিটি বাতিলের উদ্যোগ নেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, প্রেসিডেন্ট তার অতীত অবস্থানে অটল রয়েছেন। তবে আমরা আইন অনুসরণেও বিশ্বাস করি।
আদালতের সর্বশেষ সিদ্ধান্তের সমালোচনা করে হোয়াইট হাউস জানায়, এমপিপি কর্মসূচি পুনর্বহালের উদ্যোগ নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের অভিবাসন কাউন্সিল বলেছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ও আইনের শাসনের জন্য একটি অন্ধকার দিন ছিল।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore