For Advertisement
বুলগেরিয়ায় চলন্ত বাসে আগুন, পুড়ে মৃত্যু ৪৫ পর্যটকের
চলন্ত বাসে আগুন লেগে বুলগেরিয়ায় ৪৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এরা সবাই পুড়ে মারা গেছেন। বুলগেরিয়ার বসনেক গ্রামের কাছে জাতীয় সড়কের উপরে ঘটনাটি ঘটেছে। চলছে উদ্ধারকাজ।
নিহতদের মধ্যে ১২ শিশু রয়েছে।
সোমবার স্থানীয় সময় রাত দুইটায় দেশের পশ্চিমে বসনেক নামে একটি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রশাসন জানিয়েছে, মৃতেরা সকলেই পর্যটক। তারা বেশির ভাগই উত্তর ম্যাসিডোনিয়ার বাসিন্দা।
দুর্ঘটনাটির কারণ নিয়ে ধন্দ না-কাটলেও মনে করা হচ্ছে আগুনে পুড়ে ছাই হওয়ার আগে বা পরে সড়কের ধারে থাকা রেলিংয়ে ধাক্কা খায় সেটি।
টিভির সংবাদে দেখা গেছে, বাসটি এমন ভাবে পুড়েছে যে সেটির কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।
দেশটির প্রশাসন জানিয়েছে, আগুন লাগার পরে মাত্র ৭ জনই বাস থেকে বেরিয়ে আসতে পেরেছেন। রাজধানী সোফিয়ার হাসপাতালে চিকিৎসাধীন তারা। তবে তাদের অবস্থা স্থিতিশীল, জানিয়েছেন চিকিৎসকেরা।
ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore