Sunday 30 August, 2026

For Advertisement

নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীর হামলা, নিহত ১৮

26 October, 2021 1:00:44

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৮ জন নিহত হয়েছেন। সোমবার ফজরের নামাজের সময় নাইজার রাজ্যের মাজাকুকা গ্রামের মসজিদে অস্ত্রধারীরা এ হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর রয়টার্স, এপি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা মোটরবাইকে করে এসে হামলা চালায়। তারা আসার পর পরই মসজিদের ভেতরে ঢোকে এবং নামাজিদের উদ্দেশে এলোপাতাড়ি গুলি চালায়।

হাসান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, এ ঘটনায় ১০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

নাইজারের পুলিশ কমিশনার জানান, গ্রামের দুপক্ষের দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

সম্প্রতি নাইজেরিয়ার একটি কারাগারেও হামলা চালায় বন্দুকধারীরা। দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওই কারাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করে নিয়ে যান তারা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore