For Advertisement
জাপান সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে রুশ নৌবাহিনীর ধাওয়া
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, তাদের নৌবাহিনী জাপান সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজকে ধাওয়া করেছে।
মার্কিন ডেস্ট্রয়ারটি শুক্রবার জাপান সাগরে রুশ পানিসীমা লঙ্ঘনের চেষ্টা করছিল। খবর রয়টার্সের।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস চ্যাফি রাশিয়ার পানিসীমার খুব কাছাকাছি চলে এলে রুশ নৌ-সেনারা মার্কিন জাহাজকে ধাওয়া করে এবং ওই এলাকা থেকে তাড়িয়ে দেয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর সময় মার্কিন যুদ্ধজাহাজ ওই এলাকায় যায় কিন্তু তাকে বারবার হুশিয়ার করা সত্ত্বেও সেখানে অবস্থান করছিল।
পরে রুশ সেনারা বাধ্য হয়ে মার্কিন জাহাজকে ধাওয়া করে। রাশিয়ার পানিসীমায় মার্কিন জাহাজের অবৈধভাবে ঢুকে পড়ার প্রচেষ্টাকে রাশিয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore