Sunday 30 August, 2026

For Advertisement

কাবুলে তালেবানের গুলি, নিহত ১৭

4 September, 2021 9:11:27

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের বিজয় উদযাপনের ফাঁকা গুলিবর্ষণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৪১ জন। শনিবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা শামশাদ ও টোলো নিউজ। খবর প্রকাশ করেছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বার্তা সংস্থা শামশাদ জানিয়েছে, গতকাল শুক্রবার কাবুলে বাতাসে ছোড়া গুলিতে অন্তত ১৭ জন নিহত ও আহত হয়েছেন ৪১ জন। টোলো নিউজ এজেন্সিও একই সংখ্যা প্রকাশ করেছে।

এর বাইরে নাঙ্গারহার প্রদেশে উদযাপন উপলক্ষে ছোড়া গুলিতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। তথ্যটি জানিয়েছেন প্রাদেশিক রাজধানী জালালাবাদের এরিয়া হাসপাতালের মুখপাত্র গুলজাদা সাংগার।

এদিকে, উদযাপনের জন্য গুলি ছোড়ার সমালোচনা করেছেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘বাতাসে গুলি ছোড়া বন্ধ করুন এবং আল্লাহকে ধন্যবাদ জানান। গুলি বেসামরিক লোকদের ক্ষতি করতে পারে। সুতরাং, অপ্রয়োজনীয় গুলি ছুড়বেন না।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore