Friday 23 October, 2026

For Advertisement

ঈদের শুভেচ্ছা জানিয়ে মোদির টুইট

21 July, 2021 9:27:54

মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়ে টুইট বার্তা লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বুধবার সকালে নিজের ভেরিফায়েড টুইটার একাউন্টে এ বার্তা দেন তিনি। মোদি লিখেছেন, ঈদ মোবারক! ঈদুল আজহার শুভেচ্ছা। এই দিন যেন বৃহত্তর কল্যাণের জন্য সম্মিলিত সহানুভূতি ও সম্প্রীতির চেতনাকে জাগ্রত করে এবং এগিয়ে নিয়ে যায়।

পৃথক এক টুইটে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি লিখেছেন, সব নাগরিককে ঈদ মোবারক। এটা ত্যাগ, বলিদানের ভাবনার প্রতি সম্মান জানানোর দিন। সমাজে ঐক্য স্থাপনের জন্য একসঙ্গে মিলেমিশে কাজ করার দিন। আসুন আমরা সবাই কোভিড-১৯ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি। সবার মঙ্গলের জন্য একসঙ্গে মিলে কাজ করি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore