Sunday 28 June, 2026
For Advertisement
সেনা শাসনের বিরুদ্ধে ঐক্যের ডাক দিলেন সু চি
1 July, 2021 12:48:11
মিয়ানমারের চলমান সেনা শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যের ডাক দিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি। গতকাল মঙ্গলবার একটি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য তাকে আদালতে হাজির করা হলে নিজের আইনজীবী মিন মিন সোয়েকে এমনটাই জানান সু চি।
জানা গেছে, গৃহবন্দি অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতিসহ কয়েকটি অভিযোগে একাধিক মামলা চলছে। গতকাল মঙ্গলবার সু চির ওই আইনজীবী সাংবাদিকদের জানান, অং সান সু চি জনগণকে ঐক্যবদ্ধ ও অবিচল থাকার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, মিয়ানমারে ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত বহু গণতন্ত্রকামীর প্রাণহানি হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষকে কারাবন্দি করে রাখা হয়েছে। আন্তর্জাতিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানালেও ক্ষমতা ছাড়তে নারাজ মিয়ানমারের সেনা সরকার।
সূত্র : ডয়েচে ভেলে
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore