Wednesday 25 November, 2026

For Advertisement

ভারতে আক্রান্ত ৩ কোটি ছাড়ালো

23 June, 2021 5:44:01

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ হাজার ৮৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মধ্যদিয়ে এ সংখ্যা ৩ কোটির মাইলফলক ছাড়িয়ে গেল। এদিকে বিগত মাত্র ৫০ দিনে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে ১ কোটি মানুষ। খবর পিটিআই’র।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, এক দিনে নতুন করে ৫০ হাজার ৮৪৮ জন করোনায় সংক্রমিত হওয়ায় ভারতে এ সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জনে দাঁড়ালো।

এদিকে দেশটিতে একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৮ জন করোনাভাইরাসে প্রাণ হারানোয় এ সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জনে দাঁড়ালো।

গত ১৯ ডিসেম্বরে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটির মালইফলক অতিক্রম করে। এরপর ১৩৬ দিনের ব্যবধানে গত ৪ মে এ সংখ্যা ২ কোটির মাইলফলক অতিক্রম করে। স্থানীয় সময় সকাল ৭ টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৪.২৪ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে। এনিয়ে দেশটিতে মোট ২৯.৪৬ কোটি মানুষকে টিকা দেয়া হলো।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore