Monday 16 March, 2026

For Advertisement

মধ্যরাতে ধানমন্ডিতে সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

19 June, 2021 10:55:20

রাজধানীর ধানমন্ডি এলাকায় গাড়ির ধাক্কায় বাইকে থাকা পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম বশির উদ্দিন তালুকদার।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বশির ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) পেট্রলের দেহরক্ষীর দায়িত্ব পালন করতেন। তিনি পটুয়াখালী জেলার দুমকি থানার বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদারের ছেলে।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন হাসান ঢাকাটাইমসকে জানান, পুলিশ সদস্য বশির মিরপুর এলাকায় থাকতেন। রাত ১২টার দিকে হাজারীবাগ এলাকায় একটি ফ্যান মেরামত করতে দিতে যান তিনি। সেখান থেকে বাইসাইকেলযোগে মিরপুরের দিকে ফিরছিলেন তিনি। ধানমন্ডি সাত নম্বর সড়কের মাথায় আসার পর একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এবং ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার মামুন হাসান আরও বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। পুলিশ ঘাতক গাড়ি ও তার চালককে ধরতে পারেনি। চালককে আটকের চেষ্টা চলছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore