- পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা
- নির্বাচনের তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক আজ
- মস্কোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৭
- জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
- উৎসাহ বোনাস প্রদানে নতুন শর্ত দিলো বাংলাদেশ ব্যাংক
- যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যে বিসিবির শুভেচ্ছা
- ৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির
- পোস্টাল ব্যালটে রাখা হচ্ছে না নৌকাসহ ৪ প্রতীক
- তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান
এফডিসির পাশের বস্তিতে আগুন, নিহত ২
রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।
শনিবার ভোরে ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের চেষ্টায় ভোর ৫টা ২৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে আগুনের সূত্রপাত কোথা থেকে এবং হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি এ ফায়ার কর্মকর্তা।
আগুনে বস্তির তিন শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: