Thursday 30 April, 2026
For Advertisement
ঢাকার তেজগাঁওয়ে নারীর গলাকাটা লাশ উদ্ধার, আটক ১
22 May, 2023 10:23:51
রাজধানীর তেজগাঁও এলাকার এক নিরাপত্তারক্ষীর কক্ষ থেকে রোববার (২১ মে) ভোরে নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, কয়েকদিন আগে চাকরির খোঁজে তেজকুনিপাড়ার জামান টাওয়ারের নিরাপত্তারক্ষীর কাছে আসেন জুলেখা। রোববার ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সিরাজের ঘর থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ নিরাপত্তারক্ষী সিরাজকে আটক করেছে।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore