নবাবপুরের অগ্নিকান্ডস্থল পরিদর্শন করছেন ডিএসসিসি মেয়র তাপস
14 April 2023, 11:06:53
পুরান ঢাকার নবাবপুর রোডের আগুনে ক্ষতিগ্রস্ত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে মেয়র দুর্ঘটনাস্থলে যান। পরিদর্শনকালে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সান্তনা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, স্থানীয় কাউন্সিলর মো. মামুন, আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বাসস
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: