Monday 24 August, 2026

For Advertisement

রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

26 February, 2023 7:08:52

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাজধানীর কড়াইল বস্তিতে লাগা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বিকেল ৫টা ৩৩ মিনিটে। প্রায় এক ঘণ্টা কাজ করে আমাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের শুরুতে আমাদের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়, পরে ৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, এর আগে বিকেল সাড়ে ৪টায় কড়াইল বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore