Thursday 12 March, 2026

For Advertisement

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

30 December, 2021 12:52:34

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক সেবন ও বিক্রির দায়ে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার ( ৩০ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৬৬৮৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫২৫ গ্রাম গাঁজা, ২ লিটার দেশীমদ, ৬১টি নেশাজাতীয় ইনজেকশন ও ২০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮ টি মামলা রুজু হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore