Wednesday 4 March, 2026

For Advertisement

পুরান ঢাকায় স্কুলে ছাত্রীর মায়ের রক্তাক্ত লাশ উদ্ধার

27 December, 2021 8:36:51

পুরান ঢাকার আহমেদ ভাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে পারভীন বেগম (৪৩) নামে একজন নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী আবেদা জান্নাতের অভিভাবক তিনি।

লাশের পাশ থেকে ইঁদুর মারার ওষুধ ও একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, আহমেদ ভাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের ৬ তলা নির্মাণাধীন ভবনের নিচতলা সিমেন্টের গোডাউনের ভেতর বালির স্তূপের উপর লাশ উপড় হয়ে পড়েছিল। লাশের মুখ ও ঠোট বিকৃত অবস্থায় রয়েছে।

বংশাল থানার পরিদর্শক (অপারেশন) শিশির কুমার কর্মকার যুগান্তরকে বলেন, রোববার দুপুরে ওই নারী স্কুলে প্রবেশ করে। এর কোনো এক সময় তিনি ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। লাশের পাশ থেকে ইঁদুর মারার ওষুধ ও শিক্ষার্থীর পরিচয় সম্বলিত একটি চিরকুট পাওয়া গেছে। এছাড়া তার বাসায় আরও একটি চিরকুট পাওয়া গেছে।

ওই চিরকুটে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা ছিল। তাছাড়া দীর্ঘদিন থেকে ওই নারী ডিপ্রেশনে ছিল বলে জানান তিনি।

নিহত নারী ৫৬ নম্বর সিদ্দিকবাজারের স্থায়ী বাসিন্দা। তার স্বামীর নাম মৃত আব্দুল বাসেত ওরফে বাদশা। তাদের দুটি কন্যা ও একটি পুত্রসন্তান রয়েছে বলে জানান তিনি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore