বংশালে কেমিক্যালের দোকানে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
11 October 2021, 10:48:53
রাজধানীর পুরান ঢাকার ২নং আরমানিটোলা বংশাল মাঠের পাশে একটি কেমিক্যালের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আজ সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কেমিক্যালের দোকান হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: