কারওয়ান বাজারে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মন্তাজ আলী ফরহাদ (২৫)। তিনি লালবাগের শহীদ নগর এলাকার ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে।
পুলিশ জানিয়েছে, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন মন্তাজ আলী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: