Wednesday 23 September, 2026

For Advertisement

অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

9 July, 2021 11:48:08

ব্যাটারিচালিত ইজিবাইক (অটোরিকশা) চার্জ দেয়ার সময় বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেট্টা বাজার এলাকার একটি বাসার নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আব্দুল মতিন (৪০), তার স্ত্রী ইয়াসমিন (৩৫), মেয়ে মাইশা (৯), আয়শা (৫) ও ইয়াসমিনের ভাগ্নে রায়হান (২৫)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইয়াসমিনের ভাগ্নি জামাই তৌহিদ জানাযন, রাতে বাসার নিচতলায় ইজিবাইক চার্জ দেয়া ছিল। হঠাৎ বিস্ফোরণে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন। পরে হাসপাতালে নেয়া হয়।

তিনি জানান, বর্তমানে চারজন চিকিৎসাধীন। তবে রায়হানকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেয়া হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন। তবে রায়হান বাদে বাকি চারজনের কেউ শঙ্কামুক্ত নন।

তিনি জানান, আব্দুল মতিনের ৯২ শতাংশ, ইয়াসমিন ৯৫ শতাংশ, শিশু মাইশার ৪৫ শতাংশ, আয়শার ৪২ শতাংশ, ও রায়হানের শরীরের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore