- ইরানের ড্রোন হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত, ৪ জনের ছবি প্রকাশ
- ইফতারে তরমুজের শরবতের যত উপকার
- ৩ লক্ষণে বুঝবেন আপনার চুল পড়ার হার স্বাভাবিক না
- ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- রবির পরকীয়ার অভিযোগ: সরব ডলি সায়ন্তনী, নেটিজেনদের তোপ
- ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত
- ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা
- ছাত্রদল নেতা হামিম-জ্যোতিকে বহিষ্কার
- প্রথমবার অস্কার মনোনয়ন নিয়ে যা বললেন এলি ফ্যানিং
- রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য সেহরির ডায়েট প্ল্যান
ঢাকায় ‘আনসার আল ইসলামের’ সদস্য গ্রেপ্তার
রাজধানীর কলাবাগান এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২। তার নাম মো. মনির খান।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সক্রিয় সদস্য মো. মনির খানকে উগ্রবাদি বই ও লিফলেটসহ গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, মনির খান আনসার আল ইসলামের সামরিক শাখার একজন সক্রিয় সদস্য। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গিবাদি বই ও প্রচারপত্র বিলি করে নতুন সদস্যদের দলভুক্ত করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক পুস্তিকা, লিফলেট থেকে জঙ্গিবাদের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে প্রতিনিয়ত নতুন সদস্য সংগ্রহ এবং তাদের জিহাদের পক্ষে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার কাজ করতেন। তার বিরুদ্ধে কলাবাগন থানায় একটি মামলা করা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: