For Advertisement
রোজিনার রিমান্ড নামঞ্জুর, শুনানি বৃহস্পতিবার
সরকারি নথি চুরির মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড চেয়ে পুলিশের করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
মঙ্গলবার বেলা ১১ টা ৪০ মিনিটের দিকে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এদিন সকাল ৮টার দিকে ঢাকার সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয় রোজিনা ইসলামকে।
এর আগে সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে সরকারি নথি চুরির অভিযোগে তাকে ৫ ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয়। পরে রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
এর আগে গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগে তাকে আটক করা হয়। পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাত ১১টার দিকে তার নামে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়। এই মামলায় আজ তাকে আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ।
রোজিনা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।
দণ্ডবিধির ৩৭৯ ধারায় বলা আছে চুরির শাস্তি। যে ব্যক্তি চুরি করে, সে ব্যক্তি যেকোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ তিন বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore