ইন্টারনেট
ADS

১৩৮ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু

7 February 2022, 10:08:24

সপ্তম ধাপে দেশের ২০ জেলার ২৪টি উপজেলার ১৩৮ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় এ ভোট শুরু হয়।

বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধিরা জানিয়েছেন, ভোটাররা স্বতস্ফূতভাবে লাইনে দাড়িয়েছেন ভোট দেওয়ার জন্য। তবে উত্তরবঙ্গের ঠাকুরগাওয়া জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওযায় সেখানে ভোট হওতে যাওয়া দুটি ইউনিয়নে ভোটারের উপস্থিতি কম দেখা যাচ্ছে।

বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালন করছে বিজিবির সদস্যরাও।

এদিকে সপ্তম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৭১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ১১ জন। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এই ধাপে পাঁচ হাজার ৮৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭৬ জন প্রার্থী। সংরক্ষিত নারী সদস্য পদে এক হাজার ২৩৬ জন।

এছাড়াও সাধারণ সদস্য পদে চার হাজার ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ধাপের নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৩৫০টি, ভোটকক্ষ সাত হাজার ৮৫টি।

ইউপি নির্বাচনের এ ধাপে (সপ্তম ধাপে) মোট ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন, নারী ১১ লাখ ৯৪ হাজার ২২৯ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: