- শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
- শীতে হাতের চামড়া উঠে যাচ্ছে? রক্ষা পাবেন যেভাবে
- লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ
- হোয়াটসঅ্যাপে না ঢুকেই অন্যদের পাঠানো মেসেজ পড়বেন যেভাবে
- পানিফলের স্বাস্থ্যগুণ
- ভারত সফরে পুতিন: হায়দরাবাদ হাউসে শুরু হচ্ছে ২৩তম ভারত–রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন
- সকালে খালি পেটে হলুদ-আমলকীর পানি খেলে শরীরে মিলবে যেসব উপকার
- আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি
- যে ১০ নসিহত জীবনে বরকত ও নিরাপত্তার দরজা খুলে দেবে
- ‘ধুরন্ধর’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড়
আপিল বিভাগে নিয়োগ পেলেন চার বিচারপতি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের চার বিচারপতি। রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে শনিবার রাতে তাদের আপিল বিভাগে নিয়োগ দেন। তাদের নিয়ে বর্তমানে আপিল বিভাগে বিচারকের সংখ্যা দাঁড়ালো আটজনে।
রবিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
সর্বোচ্চ আদালতে নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
আজ রবিবার নিয়োগ পাওয়া চার বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আপিল বিভাগে আরও যে চার বিচারপতি দায়িত্ব পালন করছেন তারা হলেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি মো. নূরুজ্জামান।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: