For Advertisement
খুলনার চার হাসপাতালে মারা গেল আরও ২২ জন
খুলনার চার হাসপাতালে করেনায় প্রাণ হারিয়েছে ২২ জন। তাদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫ জন, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২ জন।
আজ বুধবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় এই ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, করোনা পজিটিভ নিয়ে ৯ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। এছাড়া এ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪১ জন। গতকাল এ হাসপাতালে ১৮৯ জন রোগী ভর্তি ছিলেন। রেড জোনে ১১৬ জন, ইয়োলো জোনে ৩৪, আইসিইউতে ১৯ ও এইচডিইউতে ২০ জন রয়েছেন। ছাড়পত্র নিয়েছেন ৩২ জন।
খুলনার আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, মোট ৬৫ জন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে পুরুষ ৩২ ও মহিলা ৩৩ জন। নতুন ভর্তি হয়েছেন আরও ২৬ জন। ছাড়পত্র নিয়েছে ২৫ জন। এ হাসপাতালে মারা গেছেন ৫ জন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানুর রহমান বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ১৩১ জন ভর্তি ছিলেন। তবে আজ নতুন করে ভর্তি হয়েছেন আরও ২৭ জন। ছাড়পত্র নিয়েছেন ২৫ জন। আইসিইউতে আছে ৮ জন ও এইচডিইউতে আছে ৯ জন। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫ জনের।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের মুখপাত্র ডা: প্রকাশ চন্দ্র দেবনাথ বলেন, এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৪৩ জন রোগী। নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন। ছাড়পত্র নিয়েছে ৫ জন। আইসিইউতে আছে ৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore