Tuesday 25 August, 2026

For Advertisement

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু

25 June, 2021 10:32:28

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৪ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোরের একজন এবং নওগাঁর তিনজন মারা গেছেন। মৃতদের মধ্যে পাঁচজনের করোনা পজিটিভ ছিল। আর নয়জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৭৭ জনের মৃত্যু হলো।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪২৩জন। আগের দিন ভর্তি ছিলেন ৪০৪ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৩০৯টি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore