- জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যা ৬টায়
- গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ
- ভোট ১২ ফেব্রুয়ারি, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা
- মাটির আরও গভীরে কিছু অনুভূত হচ্ছে, জানাল ফায়ার সার্ভিস
- স্কুলে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- শিশু সাজিদকে উদ্ধারে চলছে শ্বাসরুদ্ধকর অভিযান
পাকিস্তানে মিলল ৬৩৬ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্বর্ণের বিপুল মজুত পাওয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার।
খনিজ সম্পদ বিষয়ক কর্মকর্তা হানিফ গহর জানান, এই স্বর্ণের মজুদ কাজে লাগাতে পারলে পাকিস্তান তার সব বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারবে। ইতোমধ্যে খনি উন্নয়ন কার্যক্রমের জন্য বিষয়টি বিশেষ বিনিয়োগ সহায়ক পরিষদ ও স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নরকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, স্বর্ণ উত্তোলনের কাজ পরিচালনার জন্য অস্ট্রেলিয়া ও কানাডার কয়েকটি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই খাইবার পাখতুনখোয়ার তারবেলা এলাকায় খনন কার্যক্রম শুরু হবে।
এই আবিষ্কার পাকিস্তানের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: