- প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ ৭ নেতা গ্রেপ্তার
- ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা
- আসন নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: জামায়াত আমির
- লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর
- ঘুমের মধ্যেই মারা গেছেন জনপ্রিয় অভিনেতা
- ইরান যুদ্ধের আঁচ ক্রিকেটেও, শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ বাতিল
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- নারীর জন্য লালশাক খাওয়া যে কারণে জরুরি
- যে সহজ কাজগুলো আপনার ত্বক ভালো রাখবে
ফ্রান্সে গাড়িতে গুলি করে ৩ জনকে হত্যা
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেই নগরীতে একটি গাড়িতে গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন। গাড়িটিতে মোট পাঁচজন আরোহী ছিলেন।
পুলিশ জানায়, নাইটক্লাব থেকে বের হতেই তাদের ওপর কালাশনিকভ রাইফেল দিয়ে হামলা করা হয়। খবর বিবিসির।
হত্যাকাণ্ডের পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে কেউ ধরা পড়েনি।
মাদক ব্যবসার সঙ্গে এই হামলার যোগসূত্র আছে বলে মনে করছে পুলিশ। এ নিয়ে এ বছর মার্সেই নগরীতে মাদকসংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।
সর্বশেষ এ ঘটনাটি ঘটল ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম নগরীর আবাসিক এলাকায়। তাদের সবার বয়স ছিল ২০-এর কোঠায়। নাইটক্লাব থেকে বেরোনোর পর পরই তাদের ওপর গুলিবর্ষণ হয়।
তদন্তকারীরা ফরাসি সংবাদমাধ্যমকে বলেছেন, গাড়িতে থাকা পাঁচজনকেই পুলিশ চেনে। তারা এমন একটি হাউজিং এস্টেটে বাস করে, যেখানে মাদক অপরাধ হয়ে থাকে বেশি।
হামলায় জড়িতদের খুঁজে বের করতে এবং হামলার ঘটনার নেপথ্যে থাকা মাদক চোরাকারবারি চক্রকে ধ্বংস করতে মাঠে নেমেছে পুরো পুলিশ বাহিনী।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: