- দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
- আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া
- ট্যাংকের তেল মেপে বাংলাদেশে ঢুকছে ভারতীয় ট্রাক
- তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
- ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হতে যাচ্ছে: মার্কিন অর্থমন্ত্রী
- অনলাইনে মিলছে ১৭ মার্চের ট্রেনের টিকিট, যেভাবে কিনবেন
বাসভবনে ফিরেছেন ইমরান খান
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লাহোরের জামান পার্কে তার বাসভবনে ফিরে এসেছেন।
সাবেক এই প্রধানমন্ত্রী জানান, ‘ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল তাকে লাহোর থেকে রওনা হতে বাধা দেওয়ার জন্য ব্যাপক প্রচেষ্টা চালান। তিন ঘণ্টা তাকে অপেক্ষায় রাখা হয়েছিল, পুলিশ ইন্সপেক্টর দাবি করেছিলেন বাইরে বের হওয়া তার জন্য অত্যন্ত বিপজ্জনক।’
তারপর তিনি সেই ইন্সপেক্টরকে বলেছিলেন, ‘তুমি যদি আমাদের যেতে না দাও, তাহলে আমি পুরো পাকিস্তানকে বলনো তুমি আমাদের অপহরণ করেছ, আমাদের জোরপূর্বক আটকে রাখছো।’
তিনি আরও বলেন, ‘চাপের মধ্যে, তিনি শেষ পর্যন্ত আমাদের প্রস্থানের অনুমতি দিয়েছেন, তারপর যখন আমরা হই তখন দেখি রাস্তা পুরো ফাঁকা, কোনো ধরনের বিপজ্জনক কিছু ছিল না।’
শনিবার ভোরবেলা, খান তার লাহোরের বাসভবনে পৌঁছান। এর আগেও তিনি ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রাঙ্গণে হাজির হন, যেখানে তাকে জামিন দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তার ঘিরে দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল ইসলামাবাদ হাইকোর্ট তাকে দু’সপ্তাহের জন্য জামিন দেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: