- ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা
- নারীর জন্য লালশাক খাওয়া যে কারণে জরুরি
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ ৭ নেতা গ্রেপ্তার
- ইরান যুদ্ধের আঁচ ক্রিকেটেও, শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ বাতিল
- আসন নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: জামায়াত আমির
- প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন
- লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর
- ঘুমের মধ্যেই মারা গেছেন জনপ্রিয় অভিনেতা
- হরমুজ প্রণালীতে তেল বন্ধ করলে ২০ গুণ শক্তিশালী হামলার হুমকি ট্রাম্পের
- যে সহজ কাজগুলো আপনার ত্বক ভালো রাখবে
ইউক্রেনে একদিনে রুশ হামলায় নিহত ৬২০
ইউক্রেনে গত ২৪ ঘণ্টায় ৬০ বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় ৬২০ জন নিহত হয়েছেন। এসব হামলার বেশিরভাগ চালানো হয়েছে পূর্বাঞ্চলীয় বাখমুত শহরে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
বুধবার সকালে ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ এ দাবি করেছে। খবর সিএনএনের।
পরিস্থিতির নিয়মিত আপডেটে ইউক্রেনীয় জেনারেল স্টাফ বলেছে, গত দিন শত্রুরা চারটি ক্ষেপণাস্ত্র ও ৬০টি বিমান হামলা চালিয়েছে। ৫৮ রাউন্ড এমএলআরএস ছুড়েছে। এতে বেসামরিক নাগরিকও আহত হয়েছেন।
রণক্ষেত্রে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার ৬০টি হামলা প্রতিহত করেছে।
ইউক্রেনীয় সেনাবাহিনী আরও বলেছে, জাপোরিঝিয়া অঞ্চলে রুশ সেনারা প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছেন।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ আরও দাবি করেছে, গত বছরের ২৪ ফেব্রুয়ারিতে সর্বাত্মক আগ্রাসনের শুরু থেকে এখন পর্যন্ত ইউক্রেনে ১ লাখ ৮৩ হাজার ৭৫০ সেনা হারিয়েছেন। এর মধ্যে গত দিনেই নিহত হয়েছেন ৬২০ জন।
জেনারেল স্টাফ বলেছে, এখন পর্যন্ত রাশিয়া তিন হাজার ৬৬৫টি ট্যাংক, ৭ হাজার ১১০টি সাঁজোয়া যুদ্ধযান, ৫ হাজার ৬৯২টি যানবাহন এবং জ্বালানি ট্যাংক, ২ হাজার ৮১৯টি কামান ব্যবস্থা, ৫৩৮টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ২৮৫টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ৩০৮টি বিমান, ২৯৩টি হেলিকপ্টার, দুই হাজার ৩৭৬টি ড্রোন ও ১৮টি নৌযান ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার রাতে ইউক্রেনীয় শহর ওডেসাতে রাশিয়ার সেনাবাহিনী ইরানি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী।
তাদের দাবি অনুসারে, এবার ওডেসার এয়ার কমান্ড সাউথ ১২টির মধ্যে ১০টি শহিদ ড্রোন ভূপাতিত করেছে। একটি ড্রোন তাদের একটি বিনোদনকেন্দ্রে আগুনের সূত্রপাত করেছে। তবে দ্রুত আগুন নেভানো হয়, কেউ হতাহত হয়নি।
এদিকে স্পেনের দেওয়া লেপার্ড ২ ট্যাংকগুলো এপ্রিলের শেষ দিকে রণক্ষেত্রে মোতায়েন করবে ইউক্রেন। পশ্চিমাদের সামরিক সহযোগিতার অংশ হিসেবে এগুলো পাচ্ছে কিয়েভ।
স্পেনের সংবাদমাধ্যমে প্রকাশিত ও ছবি ভিডিওতে ছয়টি ট্যাংক দেখা গেছে। গত মাসে স্পেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব ইস্টার শেষে ইউক্রেনকে লেপার্ড ২ ট্যাংক সরবরাহ করা হবে।
দীর্ঘ দিন ধরে চলমান যুদ্ধে লেপার্ড ২ ট্যাংককে ইউক্রেনীয় প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এগুলোর রক্ষণাবেক্ষণে ব্যয় কম। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এসব ট্যাংক ইউক্রেনকে রণাঙ্গনে দ্রুত সাফল্য পেতে সহযোগিতা করবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: