- ইরানের ড্রোন হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত, ৪ জনের ছবি প্রকাশ
- রবির পরকীয়ার অভিযোগ: সরব ডলি সায়ন্তনী, নেটিজেনদের তোপ
- মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
- ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা
- ঈদের ছুটি বাড়ল
- ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত
- আত্মহত্যার অনুসন্ধান করলেই জেনে যাবে বাবা-মা
- প্রথমবার অস্কার মনোনয়ন নিয়ে যা বললেন এলি ফ্যানিং
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
ভারতে সামরিক স্টেশনে ‘গোলাগুলি’, নিহত ৪
ভারতীয় সীমান্ত প্রদেশ পাঞ্জাবের এক সামরিক স্টেশনে ‘গোলাগুলির’ ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার।
সেনাবাহিনী আরও জানিয়েছে, ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আজ বুধবার ভোর নাগাদ ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, কুইক রিঅ্যাকশন টিম মোতায়েন করা হয়েছে এবং অঞ্চলটি ঘিরে ফেলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক প্রতিরক্ষা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অজ্ঞাত সংখ্যক বন্দুকধারী ভাথিন্ডা সামরিক স্টেশনে এখন ধরাছোঁয়ার বাইরে। তাদের কাছে অস্ত্রবারুদ আছে।
এ ছাড়া বিবৃতিতে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় বুধবার ভোর ৪ টা ৩৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ছয় ঘণ্টার পথ উত্তরে অবস্থিত এই সামরিক স্টেশন। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, সামরিক স্টেশনে কর্মকর্তাদের মেসের ভেতরে গুলির ঘটনা ঘটেছে। ভাথিন্ডার সিনিয়র পুলিশ সুপার জিএস খুরানা বলেছেন, সামরিক স্টেশনের বাইরে পুলিশের একটি দল অপেক্ষা করছে। সেনাবাহিনী এখনো তাদের প্রবেশের অনুমতি দেয়নি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: