- পদত্যাগ করেননি নাজমুল, মাঠে যাননি ক্রিকেটাররা
- অসম্ভবও সম্ভব হয় যে দুই আমলে
- তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
- ‘অশালীন’ মন্তব্য করে বিপাকে হানি সিং
- স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’
- ২৪ জানুয়ারি কুমিল্লা যাবেন তারেক রহমান
- ফোনের ব্যাটারি বাঁচাতে গুগল ফটোসের নতুন ফিচার
- দেশের বাজারে আকাশছোঁয়া স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
- শুধু ঠান্ডা নয়, অন্যান্য যেসব কারণে হতে পারে কাশি
- ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প
গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬
গ্রিসের উত্তরাঞ্চলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।
দেশটির ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভ্যাসিলিস ভারথাকোগিয়ান্নিস বুধবার ভোরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় গ্রিসের লরিসা শহরের কাছে একটি মালবাহী ট্রেনের সঙ্গে আরেকটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় যাত্রীবাহী ট্রেনটিতে কমপক্ষে সাড়ে তিনশ যাত্রী ছিল। রাজধানী এথেন্সের প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরে এ দুর্ঘটনায় কমপক্ষে তিনটি ট্রেনের বগিতে আগুন ধরে যায়। লাইনচ্যুত হয়েছে একাধিক বগি।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট, ১৫০ দমকলকর্মী ও ২০টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: