- উচ্চ রক্তচাপ এড়াতে যেসব অভ্যাস বদলানো জরুরি
- পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স
- ‘কিং’ মুক্তির তারিখ জানালেন শাহরুখ
- বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
- বাইরে বের হওয়ার আগে-পরে ত্বকের যত্নে করণীয়
- রেকর্ড উচ্চতায় রুপা, সোনার দামেও বড় লাফ
- উচ্চ ক্ষমতার ভারতীয় বিস্ফোরকের চালান জব্দ
- হোয়াটসঅ্যাপে আসছে কভার ফটো ও এআই স্ট্যাটাস ফিচার
- দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
- সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হলেন মনজুর কাদের
সামরিক অভিযান নিয়ে কথা বলবেন পুতিন-এরদোগান
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান টেলিফোনে কথা বলবেন।আজই তাদের মধ্যে কথা হতে পারে।
এই দুই নেতা ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের প্রসঙ্গে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ইন্টারফক্স। যদিও দুই দেশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর একাধিবার ফোনে কথা বলেছেন পুতিন ও এরদোয়ান। ইউক্রেন যুদ্ধসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করেন এই দুই নেতা।
সম্প্রতি ন্যাটোর সাবেক এক শীর্ষ কর্মকর্তা আভাস দিয়েছেন যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারে রাশিয়া-ইউক্রেন। তবে রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: