- ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা
- ৩ লক্ষণে বুঝবেন আপনার চুল পড়ার হার স্বাভাবিক না
- ইরানের ড্রোন হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত, ৪ জনের ছবি প্রকাশ
- রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য সেহরির ডায়েট প্ল্যান
- ছাত্রদল নেতা হামিম-জ্যোতিকে বহিষ্কার
- ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
- ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত
- প্রথমবার অস্কার মনোনয়ন নিয়ে যা বললেন এলি ফ্যানিং
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নতুন দফার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ব্রিটেন। বুধবার দেওয়া নতুন এ নিষেধাজ্ঞার নামের তালিকায় রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মন্তুরভের নামও রয়েছে।
সম্প্রতি ইউক্রেনে সৈন্য সমাবেশ এবং‘ভাড়াটে অপরাধীদের’ নিয়োগে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে- এমন ব্যক্তিদের লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। খবর এএফপির।
লন্ডন জানায়, রাশিয়ার অস্ত্র ভান্ডার দেখভাল এবং নতুন করে মোতায়েন করা সৈন্যদের হাতে অস্ত্র দেওয়ার জন্য রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মন্তুরভ দায়ী।
এ নিষেধাজ্ঞার তালিকায় ১০ গভর্নর ও দগেস্তান, ইনগাশেশিয়া ও কালমিকিয়াসহ আঞ্চলিক প্রধানরা রয়েছেন।
তারা জানায়, এসব অঞ্চল থেকে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ সৈন্য নেওয়া হয়।
এর আগে, গত জুলাই মাসে যুক্তরাজ্য ইউক্রেনের অনেক অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে মস্কোর পুতুল প্রশাসনকে আর্থিক সহযোগিতা প্রদানে ভূমিকা রাখায় ২৯ আঞ্চলিক গভর্নরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এ নামের তালিকায় রাশিয়ার প্রিজন সার্ভিসের প্রধান আর্কেডি গস্তাভের নাম রয়েছে। তিনি রাশিয়ার ভাড়াটে সৈন্য দল ওয়াগনারে আসামিদের নিয়োগে সহযোগিতা করার জন্য দায়ী।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: