Monday 29 June, 2026

For Advertisement

রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির চিন্তা প্রত্যাখ্যান জেলেনস্কির

19 November, 2022 9:54:05

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার (১৮ নভেম্বর) রাশিয়ার সঙ্গে ‘অস্থায়ী যুদ্ধবিরতির’ ধারণা প্রত্যাখ্যান করে জানান, এটি পরিস্থিতিকে আরও খারাপ করবে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হ্যালিফ্যাক্স আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে সম্প্রচারিত বক্তব্যে ইউক্রেনের নেতা জানান, ফের শক্তি অর্জনে রাশিয়া এখন সাময়িক যুদ্ধবিরতির সুযোগ খুঁজছে। একে যুদ্ধের সমাপ্তি বলা যেতে পারে। তবে এ ধরনের সাময়িক যুদ্ধবিরতি পরিস্থিতিকে কেবল আরও খারাপ করবে। শুধুমাত্র রাশিয়ান আগ্রাসনের সম্পূর্ণ ধ্বংসের মাধ্যমেই সত্যিকারের বাস্তব, স্থায়ী ও সৎ শান্তি আসবে।

শুধুমাত্র রাশিয়ান আগ্রাসনের সম্পূর্ণ ধ্বংসের মাধ্যমেই সত্যিকারের বাস্তব, স্থায়ী ও সৎ শান্তি আসবে।
শুধুমাত্র রাশিয়ান আগ্রাসনের সম্পূর্ণ ধ্বংসের মাধ্যমেই সত্যিকারের বাস্তব, স্থায়ী ও সৎ শান্তি আসবে।

মস্কোর ফেব্রুয়ারির আগ্রাসনের ফলে ছড়িয়ে পড়া প্রায় নয় মাসের যুদ্ধের অবসানে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র কিয়েভকে চাপ দিচ্ছে এমন কথা প্রত্যাখ্যান করে হোয়াইট হাউস আগের দিন জানায়, রাশিয়ার সঙ্গে কখন আলোচনা শুরু করতে হবে তা কেবলমাত্র জেলেনস্কি সিদ্ধান্ত নিতে পারেন।

তবে কিয়েভ মস্কোর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে বিজয়ের সুযোগ নিতে পারে এবং খোলাখুলিভাবে সংঘাতের অবসান ঘটাতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এমনই পরামর্শ দিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি।

মিলি বুধবার (১৬ নভেম্বর) জানান, ইউক্রেন গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করলেও দেশটির এখনো প্রায় ২০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়ে গেছে। কিয়েভের সেনাদের পক্ষে রাশিয়ান বাহিনীকে যে কোনো সময় শিগগিরই দেশ ত্যাগ করতে বাধ্য করা প্রায় অসম্ভব।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore