- দেশের বাজারে আকাশছোঁয়া স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
- শুধু ঠান্ডা নয়, অন্যান্য যেসব কারণে হতে পারে কাশি
- শালগম খাওয়ার উপকারিতা
- ২৪ জানুয়ারি কুমিল্লা যাবেন তারেক রহমান
- ‘অশালীন’ মন্তব্য করে বিপাকে হানি সিং
- তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
- ফোনের ব্যাটারি বাঁচাতে গুগল ফটোসের নতুন ফিচার
- ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ
- চার ধরনের প্রাকৃতিক তেলে ত্বক হবে টানটান
- সংযুক্ত আরব আমিরাতে বন্দি ৪৪০ বাংলাদেশিকে রাজকীয় ক্ষমা
দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫১ জনের মৃত্যু
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। রবিবার (৩০ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ইউন সুক-ইওল গভীরভাবে মর্মাহত। তিনি ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বিশেষ করে টিনএজার এবং যারা ২০ বছরের নিচের বয়সী তাদের জন্য গভীর দুঃখপ্রকাশ করেছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। দেশটির প্রেসিডেন্ট এক বিবৃতিতে আরও বলেছেন, ‘এটি সত্যিই দুঃখজনক’। ‘গতরাতে সিউলের কেন্দ্রস্থলে একটি ট্র্যাজেডি এবং বিপর্যয় ঘটে যা হওয়া উচিত ছিল না’।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবটি ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর বন্ধ ছিল। এরপর এবারই প্রথম এই উৎসব হয়, যেখানে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল না। স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকায় এ ঘটনা ঘটে। হ্যালোইন উৎসব উদযাপনকারীদের কাছে রাজধানী সিউলের ইথেওন এলাকা খুবই আকর্ষণীয় জায়গা। শনিবার রাতে ওই এলাকায় লাখের বেশি মানুষ সমবেত হয়েছিলেন।
হ্যালোইন উৎসবটি মূলত ‘মৃত আত্মাদের স্মরণে’ প্রতিবছর অক্টোবরের শেষে হ্যালোইন উৎসব হয়। এ ঘটনার পর জরুরি বিভাগের কর্মকর্তারা বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্র – সিএনএন
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: