ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে পুতিনের শুভেচ্ছা বার্তা

26 March 2022, 5:36:46

বাংলাদেশের মহান দিবসে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তায় তিনি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশের সকল নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

ঢাকার রুশ দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

রাশিয়া ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক একটি দারুণ ঐতিহ্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে করে গড়ে উঠেছে উল্লেখ করে বার্তায় প্রেসিডেন্ট পুতিন বলেছেন, দুই দেশের সরকার যৌথ প্রচেষ্টা আর দ্বিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, মানবিকসহ অন্যান্য ক্ষেত্রে গঠনমূলক উন্নয়ন নিশ্চিত করবে। এসব বিষয়ে দৃঢ় আস্থা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট।

স্বাধীনতা দিবসে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিনন্দন জানান পুতিন। তিনি সুস্বাস্থ্য ও সাফল্যের পাশাপাশি বাংলাদেশের সকল নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: