ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

কিয়েভে জেলেনস্কির সঙ্গে দেখা করছেন ৩ দেশের প্রধানমন্ত্রী

15 March 2022, 7:25:27

রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যেই মঙ্গলবার (১৫ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতিনিধি হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করতে যাচ্ছেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, এই সফরের উদ্দেশ্য হলো ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতায় সমগ্র ইউরোপীয় ইউনিয়নের দ্ব্যর্থহীন সমর্থন নিশ্চিত করা। এ ছাড়া এই সফরে ইউক্রেন এবং ইউক্রেনীয়দের সহায়তার জন্য একটি বড় প্যাকেজ তুলে ধরা হবে। এদিকে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভের কয়েকটি আবাসিক এলাকায় পৃথক বোমা হামলা চালিয়েছে রাশিয়ান সেনারা।

গতকাল সোমবার (১৪ মার্চ) পর্যন্ত ২৮ লাখের বেশি মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। তাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইউক্রেনের যুদ্ধ ৭৫ লাখের বেশি শিশুর ওপর ‘বিধ্বংসী প্রভাব’ ফেলেছে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: