ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

জেনারেল ভিতালি গেরাসিমভকে হত্যার দাবি ইউক্রেনের

8 March 2022, 11:32:18

রাশিয়ার শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা মেজর জেনারেল ভিতালি গেরাসিমভকে হত্যার দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, খারকিভ শহরের কাছাকাছি এক সংঘর্ষে ওই পদস্থ সেনা কর্মকর্তা নিহত হন।

মঙ্গলবার বিবিসি এ খবর জানিয়ে বলেছে, ইউক্রেনের এ দাবি যাচাই করা তাদের পক্ষে সম্ভব হয়নি এবং রাশিয়াও কিয়েভের এ দাবির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, খারকিভের কাছ এক সংঘর্ষে রাশিয়ার ৪১তম বাহিনীর উপ কমান্ডার মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ নিহত হয়েছেন।বিবৃতিতে বলা হয়, ওই সংঘর্ষে আরও কয়েকজন রুশ সেনা কর্মকর্তা হতাহত হয়েছেন।

জেনারেল গেরাসিমভ দ্বিতীয় চেচেন যুদ্ধে অংশ নেয়ার পাশাপাশি সিরিয়ায় রাশিয়ার সেনা অভিযানে অংশগ্রহণ করেছেন। তাকে সম্মানজনক সামরিক পদকও প্রদান করা হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: