- যে ১০ নসিহত জীবনে বরকত ও নিরাপত্তার দরজা খুলে দেবে
- আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি
- হোয়াটসঅ্যাপে না ঢুকেই অন্যদের পাঠানো মেসেজ পড়বেন যেভাবে
- লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ
- স্কুল ভর্তিতে বয়সসীমা নিয়ে মাউশির নতুন নির্দেশনা
- শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
- পানিফলের স্বাস্থ্যগুণ
- সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ
- শীতে হাতের চামড়া উঠে যাচ্ছে? রক্ষা পাবেন যেভাবে
ইথিওপিয়ায় বাস্তুচ্যুত ক্যাম্পে বিমান হামলায় নিহত ৫৬
ইথিওপিয়ার টাইগ্রে এলাকায় বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। হতাহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, হতহতরা বাস্তুচ্যুত একটি ক্যাম্পের বাসিন্দা। এই ঘটনার বিষয়ে মুখ খুলতে রাজি হননি, ইথিওপিয়ার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট অ্যাডানে এবং সরকারের মুখপাত্র লেজেসি টুলু।বার্তা সংস্থা রয়টার্সের তরফ থেকে সে দেশের প্রধানমন্ত্রী অ্যাবিই আহমেদের মুখপাত্র বিলেনে সেয়াম-এর কাছেও মন্তব্য চাওয়া হয়েছে। তবে তিনিও মুখ খুলতে রাজি হননি।
এদিকে, টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। টিপিএলএফ-এর মুখপাত্র গেটাছিও রেডা এক টুইট বার্তায় জানান, ইথিওপিয়ার সরকার ডেডেবিট শহরে বাস্তুচ্যুতদের একটি ক্যাম্পে হামলা চালিয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: