- তিন নদীর পানি বিপদসীমার ওপরে, প্লাবনের শঙ্কায় ২ জেলা
- আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী: জামায়াত আমির
- সরকারি চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটি পুনর্গঠন, দায়িত্ব পেলেন যারা
- ফের পেছালো হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল
- রাতে ফোন ব্যবহারের সময় ‘ডার্ক মোড’ অন করা চোখের জন্য কতটা নিরাপদ?
- বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা
- আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম
- বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
- সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
ভূমধ্যসাগরে বিধ্বস্ত ব্রিটেনের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫
ভূমধ্যসাগরে নিয়মিত অপারেশন চলাকালীন রাডার ফাঁকি দিতে সক্ষম ব্রিটিশ বিমান বাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত হয়েছে। তবে, অক্ষত রয়েছেন বিমানের পাইলট।
ব্রিটিশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা-বিবিসি।
খবরে জানানো হয়, বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ভূমধ্যসাগরে রয়্যাল নেভির বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথ থেকে ওড়ার পর বিমানটি বিধ্বস্ত হয়।
সিএনএন জানায়, ঘটনার সময় পাইলট বিমান থেকে বের হয়ে যান। পরে কুইন এলিজাবেথে ফিরে আসেন। পাইলট নিরাপদ সুস্থ অবস্থায় জাহাজে ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেছেন প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস।
ঘটনাটি তদন্তে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রতিরক্ষা সচিব জানান, উড্ডয়নের পরপরই যুদ্ধবিমানটি নিচের দিকে নেমে এসে বিধ্বস্ত হয়। তবে, দুর্ঘটনার পর এইচএমএস কুইন এলিজাবেথের সকল অপারেশনাল এবং প্রশিক্ষণ ফ্লাইটগুলি অব্যাহত রয়েছে।
ব্রিটিশ রাজকীয় নৌবাহীনির ৮টি এবং যুক্তরাষ্ট্র মেরিন সেনাদের ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে। গত ছয় মাসে কোনো দুর্ঘটনা ছাড়াই এইচএমএস কুইন এলিজাবেথ থেকে দুই হাজারবারের বেশি উড্ডয়ন ও অবতরণ করেছে এফ-৩৫। মার্কিন লকহিড কোম্পানির তৈরি বিমানগুলি ব্রিটেনের সবচেয়ে উন্নত এবং ব্যয়বহুল যুদ্ধবিমান। প্রতিটি বিমানের বাজার মূল্য প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড। সুপারসনিক গতির বিমানগুলো রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ প্রযুক্তিতে তৈরি। বিমানগুলো খাড়াভাবে অবতরণ করতে পারে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: