Thursday 24 September, 2026

For Advertisement

সৌদিতে করোনাবিধি শিথিল, হারামাইনে শতভাগ মুসল্লি

17 October, 2021 10:18:28

করোনাভাইরাস মহামারির বাধ্যবাধকতা শিথিল করেছে সৌদি আরব। আজ রবিবার থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে। দেশজুড়ে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতাও তুলে নেয়া হয়েছে। একই সঙ্গে শতভাগ মুসল্লির জন্য খুলে দেয়া হয়েছে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী।

শুক্রবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়। এতে জানানো হয়, সৌদি আরবে করোনা মহামারির হার লক্ষণীয়ভাবে কমে আসায় এবং দেশটির বাসিন্দাদের বিপুল মাত্রায় টিকা গ্রহণের কারণে রবিবার থেকে করোনাভাইরাস সংক্রমণের সতর্কতায় বিভিন্ন ব্যবস্থাপনা শিথিল করা হচ্ছে। খবর আরব নিউজের।

এর মধ্যে বাইরে উন্মুক্ত স্থানে মাস্ক পরার বাধ্যবাধকতা আর থাকছে না। তবে অফিস-আদালতে আবদ্ধ জায়গায় মাস্ক পরে থাকতে হবে।

মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী পূর্ণ ধারণক্ষমতায় জেয়ারতকারী ও মুসল্লিদের জন্য খুলে দেয়া হলেও মসজিদে প্রবেশে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

বিবৃতিতে জানানো হয়, আগের মতোই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এতমারনা ও তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমেই পবিত্র দুই মসজিদে প্রবেশের অনুমতি নিতে হবে। বর্তমানে যারা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী টিকার দুই ডোজই নিয়েছেন, তাদেরকেই মসজিদে প্রবেশ করতে দেয়া হচ্ছে।

এছাড়া নিরাপদ শারীরিক দূরত্ব বজায় ছাড়াই সকল রেস্টুরেন্ট, সিনেমা হলসহ বিভিন্ন সামাজিক সমাবেশের স্থান পুরোপুরি খুলে দেয়ার জন্য বিবৃতিতে জানানো হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore