Monday 21 September, 2026

For Advertisement

নতুন তালেবানের অধীনে গান-বাজনা ‘নিষিদ্ধ’

26 August, 2021 7:13:47

নতুন তালেবানের অধীনে আগের মতো গান-বাজনার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলামে গান-বাজনা নিষিদ্ধ। আমরা আশা করছি মানুষকে চাপ দেওয়ার পরিবর্তে, এই কাজ না করতে তাদের বোঝাতে পারি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ এর দশকে তালেবানের অধীনে বিশেষ করে গানবাজনা, টেলিভিশন এবং সিনেমা দেখা নিষিদ্ধ ছিল। এই নিয়ম কেউ ভঙ্গ করলে তাদের কঠিন বিচারের মুখোমুখি হতে হত।

তালেবান ক্ষমতা হারানোর পর আফগানিস্তানের গান-বাজনা ও কনসার্ট সমৃদ্ধ হয়েছে। এছাড়া আফগানিস্তান জাতীয় সঙ্গীত ইনস্টিটিউটও চালু হয়েছে। পাশাপাশি নারী বাদকদল দেশ ও বিদেশে অংশগ্রহণ শুরু করে।

নিউইয়র্ক টাইমসকে মুজাহিদ আরও বলেন, আফগানিস্তানে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি ভিত্তিহীন। নারীরা সবসময় বাড়িতে অবস্থান করবে। তারা সবসময় মুখ ঢাকতে পর্দা ব্যবহার করবেন। এবং নারীরা তিন দিন বা তার চেয়ে বেশি দিন ভ্রমণে বের হলে তাদের সঙ্গে পুরুষ অভিভাবক থাকবেন। তিনি বলেন, নারীরা অবশেষে তাদের দৈনন্দিন রুটিনে ফিরে আসতে সক্ষম হবেন।

এর আগে মঙ্গলবার জাবিউল্লাহ মুজাহিদ আফগানিস্তান একটি পদ্ধতির মধ্যে আসার আগ পর্যন্ত নিরাপত্তার কারণে নারীদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, আমাদের বাহিনীতে নতুনদের নিয়ে আমরা উদ্বিগ্ন এবং তারা এখনো খুব ভালোভাবে প্রশিক্ষিত হয়নি; তারা নারীদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore