ইন্টারনেট
হোম / আজকের রান্না / বিস্তারিত
ADS

লাউপাতায় টাটকিনি মাছের রেসিপি

10 August 2024, 6:44:08

আজ আপনাদের জন্য থাকছে লাউপাতায় টাটকিনি মাছের রেসিপি। রইলো রেসিপি –

উপকরণ:
টাটকিনি মাছ ৫০০ গ্রাম, লেবুর রস ৩ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, লাল কাঁচা মরিচের বাটা ২ চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, পোস্তবাটা ২ চা-চামচ, হলুদগুঁড়া আধা চা- চামচ, লবণ পরিমাণমতো, টমেটোকুচি ২ টেবিল চামচ ও শর্ষের তেল ৩ টেবিল চামচ।

প্রণালি:
লাউপাতা পরিষ্কার করে গরম পানিতে অল্প কিছুক্ষণ রেখে পানি ঝরিয়ে রাখুন। মাছ পরিষ্কার করে মাছের গায়ে দাগ কেটে ২ টেবিল চামচ লেবুর রস, ১ চা-চামচ লবণ একসঙ্গে মিলিয়ে মাছ মাখিয়ে রাখতে হবে।

২ টেবিল চামচ শর্ষের তেলের সঙ্গে সব বাটা মসলা, গুঁড়া মসলা, লবণ একসঙ্গে মিলিয়ে মাছ ম্যারিনেট করে ১ ঘণ্টা রেখে লাউপাতায় মুড়িয়ে ননস্টিক ফ্রাই প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে মাছ সাজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন। ২-৩ বার মাছ উল্টিয়ে দিতে হবে। মাছ হয়ে এলে ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে চুলা থেকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লাউপাতায় মোড়ানো টাটকিনি মাছ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: