- ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প
- সংযুক্ত আরব আমিরাতে বন্দি ৪৪০ বাংলাদেশিকে রাজকীয় ক্ষমা
- ২৪ জানুয়ারি কুমিল্লা যাবেন তারেক রহমান
- ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ
- ‘অশালীন’ মন্তব্য করে বিপাকে হানি সিং
- দেশের বাজারে আকাশছোঁয়া স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
- চার ধরনের প্রাকৃতিক তেলে ত্বক হবে টানটান
- ফোনের ব্যাটারি বাঁচাতে গুগল ফটোসের নতুন ফিচার
- স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’
- শুধু ঠান্ডা নয়, অন্যান্য যেসব কারণে হতে পারে কাশি
চেখে দেখুন মসুর ডালের পোলাও
পোলাও পছন্দ করেন না, এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল! বাড়িতে বা অনুষ্ঠানে সাধারণত সাদা পোলাও রান্না হয়ে থাকে। তবে মসুর ডালের পোলাও খেয়েছেন কখনও? একদম অন্য স্বাদের এই পদটি পছন্দ হবে প্রায় সব ভোজন রসিকদেরই। এবার ট্রাই করে দেখুন মসুর ডালের পোলাও। দেখে নিন কী ভাবে বানাবেন-
মুসুর ডালের পোলাও তৈরিতে লাগবে
পরিমাণমতো বাসমতি রাইস
পরিমাণমতো মুসুর ডাল
পেঁয়াজ কুচি
টমেটো কুচি
আদা বাটা
কয়েকটা বড় এলাচ, লবঙ্গ
২টো শুকনো মরিচ
গোটা জিরে
২টো তেজ পাতা
১ চামচ হলুদ গুঁড়ো
২ কাপ নারকেল দুধ
১ কাপ বেরেস্তা
স্বাদ মতো লবণ
পরিমাণমতো ঘি
মুসুর ডালের পোলাও তৈরির পদ্ধতি
১) চাল ও ডাল এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে পানি ঝরিয়ে নিন।
২) প্যানে ঘি গরম করে তেজ পাতা, জিরে, লবঙ্গ, বড় এলাচ, শুকনো মরিচ, আদা বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে নাড়াচাড়া করে নিন কিছুক্ষণ।
৩) এর পর পানি ঝরিয়ে রাখা ডাল দিয়ে কিছুক্ষণ রান্না করুন।
৪) এবার এতে নারকেলের দুধ দিয়ে মিশিয়ে দিন। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন।
৫) এর পর চাল, চিনি, লবণ দিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে নেড়ে দেবেন। প্রয়োজনে হালকা গরম পানি দিয়ে ঢেকে ঢেকে রান্না করুন।
৬) রান্না হয়ে গেলে নামানোর আগে উপর থেকে বেরেস্তা ও ঘি ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন মুসুর ডাল পোলাও।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: