- দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
- তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
- আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া
- ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হতে যাচ্ছে: মার্কিন অর্থমন্ত্রী
- ট্যাংকের তেল মেপে বাংলাদেশে ঢুকছে ভারতীয় ট্রাক
- অনলাইনে মিলছে ১৭ মার্চের ট্রেনের টিকিট, যেভাবে কিনবেন
কাঁচকলা ও ইলিশ মাছের ভর্তা
কাচঁকলা এবং ইলিশ মাছের তরকারি তো অনেক খেয়েছেন। কখনো কাঁচকলা ও ইলিশ মাছের ভর্তা খেয়েছেন ? তো আর দেরি কেন ? এখনই রেসিপিটি দেখে নিন এবং বানিয়ে ফেলুন ঝটপট কাঁচকলা ও ইলিশ মাছের ভর্তা।
উপকরণ:
(১) কাঁচকলা ২টি (মাঝারি)
(২) ভাজা ইলিশ মাছ ২ টুকরা (কাঁটা ছাড়ানো)
(৩) শুকনো মরিচ ভাজা ২টি (আপনি যেমন ঝাল খাবেন )
(৪) কাঁচামরিচ কুচি ২টি(আপনি যেমন ঝাল খাবেন )
(৫) পেঁয়াজ কুচি ১ টেবিল-চামচ
(৬) সরিষার তেল ২ চা-চামচ
(৭) লবণ স্বাদমতো
প্রণালি:
কাঁচকলা ডুবো পানিতে সেদ্ধ করুন। কলার খোসা ছাড়িয়ে চটকে রাখুন। এবার ইলিশ মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ ও তেল একসঙ্গে মাখুন। মাখা হলে কাঁচকলা দিয়ে ভালো করে মেখে গরম গরম পরিবেশন করুন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: