Friday 12 December, 2025
For Advertisement
এগ ফ্রাইড রাইস উইথ লেমন গ্রাস
8 September, 2021 5:32:37
অনেকে সহজে এবং কম সময়ে রান্না করতে পারবেন এই সুস্বাদু ফ্রাইড রাইস।
যা লাগবে
ডিম ২ টা
সিদ্ধ আতপ কিম্বা বাসমতি চালের ভাত
গাজর মিহি কুচি
বরবটি কুচি
লবন পরিমানমত
লেমন গ্রাস পেস্ট ২ চা চামচ
অল্প টেস্টিং সল্ট
প্রথমে প্যানে তেল দিয়ে তাতে ডিম ফেটিয়ে ঝুরি করে নিন। ডিমটা ভাজা ভাজা হলে তাতে লেমন গ্রাস পেস্ট দিন। ২ মিনিট রান্না করুন। এবার কুচি করা বরবটি আর গাজর দিন। সাথে পরিমাণ মত লবন । কিছুক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধ ভাত দিয়ে দিন। এবার টেস্টিং সল্ট ছিটিয়ে দিন । আরও ১ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিন। অনেকে লেমন গ্রাস কে চায়না গ্রাস হিসাবে চিনে।
*সিদ্ধ ভাতটা যখন রান্না করবেন সেটা বেশি নরম কিম্বা শক্ত না হয়। ভাত রেঁধে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে ফ্রাইড রাইসটা ঝুরঝুরে হবে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore